সৌদি আরবের বিমানবন্দরে ২৪ ঘণ্টায় ৩ বার ড্রোন হামলা

Share

মাত্র ২৪ ঘণ্টায় তিনবার সৌদি আরবের কিং খালেদ এয়ারপোর্টে ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবার (৬ মার্চ) ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ির বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক একাধিক গণমাধ্যম জানিয়েছে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারাই এই হামলা চালিয়েছে।

জেনারেল সারিয়ি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওপর যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এবং যে অবরোধ দিয়ে রেখেছে তার জবাবে এসব ড্রোন হামলা চালানো হয়। হুথি আন্দোলনের যোদ্ধারা এবং ইয়েমেনের সামরিক বাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাম্মাদ ড্রোনের সাহায্যে কিং খালিদ বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

তিনি আরও জানান, বিমান ঘাঁটির লক্ষ্যবস্তুগুলোতে সফলতার সঙ্গে ইয়েমেনি ড্রোন আঘাত হানে। এ হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়। এর আগে, ইয়েমেনের পাঁচটি কাসেফ টু-কে ড্রোন দিয়ে ওই ঘাঁটিতে সফল হামলা চালানো হয়। তার আগে শুক্রবার দিনের প্রথম দিকে তিনটি ড্রোন দিয়ে কিং খালিদ বিমানঘাঁটিতে হামলা চালায় ইয়েমেনি সেনারা। এছাড়া, আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে।

 

Related Articles

বন্ধু হওয়াটা গুরুত্বপূর্ণ, মোদিকে শি জিনপিং

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বের জনবহুল ও...

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে রুশ বাহিনীর প্রবেশ

ইউক্রেন জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলের ‍গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল নিপ্রোপেত্রোভস্কে রুশ সামরিক বাহিনী প্রবেশ করেছে।...

এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট...

কী ঘটেছে ট্রাম্প-পুতিন বৈঠকে

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন লাল গালিচায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে...