সাকিবের খেলা যুক্তরাষ্ট্রের জাতীয় লিগ নিষিদ্ধ করল আইসিসি

Share

যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগকে (এনসিএল) নিষিদ্ধ করে দিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির সভাপতি হিসেবে ভারতের জয় শাহর দায়িত্ব গ্রহণের পরপরই এমন কঠোর সিদ্ধান্ত এলো। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আইসিসির তরফে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ক্রিকেট সংস্থাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরই যাত্রা শুরু হওয়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে খেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও। লস অ্যাঞ্জেলেস ওয়েবসের নেতৃত্বে ছিলেন তিনি।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম একাদশে অন্তত সাত জন সেই দেশের ক্রিকেটার রাখতে হবে। কিন্তু আমেরিকার ক্রিকেট লিগ সেই নিয়মের তোয়াক্কা করেনি। তা ছাড়া বেশ কিছু অনুমতি সংক্রান্ত বিষয়েও নিয়ম মানেনি যুক্তরাষ্ট্রের লিগ। এই কারণেই নিষিদ্ধ করা হয়েছে।

বেশ কিছু ম্যাচে ৬/৭ জন বিদেশি ক্রিকেটারকে প্রথম একাদশে রাখা হয়েছে। পিচের অবস্থাও খুবই খারাপ ছিল। টুর্নামেন্টের কিছু ম্যাচে ওয়াহাব রিয়াজ, টাইমাল মিলসের মতো পেসারদের বাধ্য করা হয়েছে স্পিন বোলিং করতে, যাতে এই ধরনের উইকেটে খেলতে গিয়ে ব্যাটাররা চোট না পান।

সেই সঙ্গে বিদেশি ক্রিকেটারদের লিগে খেলানোর ব্যাপারে প্রয়োজনীয় নথি সংক্রান্ত সমস্যাও ছিল। আমেরিকার লিগে খেলা অনেক বিদেশি ক্রিকেটারের নাকি স্পোর্টস ভিসাই ছিল না। এই ভিসা নিতে প্রায় ১ কোটি ৭০ লাখ রুপি খরচ হয়। এই ভিসা না-নিয়ে অনৈতিকভাবে খরচ কমানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি।

আমেরিকার এই ক্রিকেট লিগের মুখ্য প্রচারমুখ ছিলেন ওয়াসিম আক্রম এবং ভিভিয়ান রিচার্ডস। লিগের অংশীদার ছিলেন শচীন টেন্ডুলকর, সুনীল গাভাস্কারের মতো ব্যক্তি। তার পরেও এই লিগগুলোতে পরিচালনগত সমস্যা দেখা দেয়। আইসিসি জানিয়েছে, আমেরিকার ক্রিকেট লিগ ঘিরে মাঠে এবং মাঠের বাইরে নানা ধরনের সমস্যা রয়েছে।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...