সাংবাদিক মুজাক্কিরের হত্যার বিচারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন

Share

নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক মুজাক্কির হোসেনকে হত্যার বিচারের দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা পরিষদের গেটের সামনে এ কর্মসূচি পালিত হয়।

শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি ও শ্রীপুর প্রেস ক্লাবের যৌথ আয়োজনে মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এসময় শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ, সাধারণ সম্পাদক কাজী মো. আক্তার হোসেন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও চ্যানেল টুয়েন্টি থ্রির আবু সাইদসহ অনেকেই বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে কোম্পানিগঞ্জে চাপরাশিরহাট পূর্ব বাজারে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় সংঘর্ষের ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে গুলিবিদ্ধ হন মুজাক্কির।

পরে স্থানীয়রা প্রথমে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

Related Articles

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটে প্রকাশ্যে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে...

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে কর্মরত বগুড়াবাসীদের নিয়ে গঠিত বগুড়া...

ঢাবির সাবেক শিক্ষার্থী সংবাদ পাঠিকা সাফিনার মৃত্যু

সাবেক সংবাদ উপস্থাপক সাফিনা আহমেদ তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে রাজধানীর...

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনে চলছে অবস্থান কর্মসূচি

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অবস্থান...