যা দেখে নাসিরের প্রেমে পড়েছিলেন তামিমা

Share

বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ক্রিকেটার নাসির হোসেন। তার স্ত্রীর নাম তামিমা সুলতানা তাম্মি। তবে রাকিব নামে এক ব্যক্তি নিজেকে তামিমার স্বামী দাবি করায় বিয়ে নিয়ে বির্তক শুরু হয়। এ নিয়ে বুধবার মুখ খুলেছেন নাসির ও তামিমা। রাকিবের সঙ্গে হওয়া ডিভোর্সের কাগজও তামিমা দেখিয়েছেন গণমাধ্যমকে।

সংবাদ সম্মেলনে শেষেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসির-তামিমা। যে কারণে নাসিরের প্রেমে পড়েন সেটিও তামিমা জানান। তামিমা বলেন, “নাসিরকে নিয়ে অনেকে অনেক কথাই বলে থাকে। কিন্তু ওকে (নাসিরকে) যদি আবিষ্কার করা হয়, সে খুবই ভালো একজন মানুষ। ওকে যদি আবিষ্কার করা হয়, ও একদম পুরো বাচ্চাদের মতো। তার মাঝে কোনো জঠিলতা নেই। ঘুরিয়ে পেছিয়ে কোনো কিছু নেই।”

তামিমা আরো বলেন, “নাসির শো-অফ করেনা। ও রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় একটা রিক্সাওয়ালার সাথে বসে কথা বলা শুরু করে দেয় যেটা সাধারণ সেলিব্রেটিরা করে না কখনো। ওই লোকের সাথে কথা বলা যাবেনা, এটা করা যাবেনা, ওঠা করা যাবেনা- ওর ভেতরে সেগুলো কোনো কিছুই নেই।”

ব্যাট ও বলে বাংলাদেশকে অনেক ম্যাচই জিতিয়েছেন নাসির। তবে বর্তমানে নাসির জাতীয় দলের বাইরে। নাসিরের কাছে তামিমার চাওয়া নাসির যেন বাংলাদেশের হয়ে অন্তত একটা ম্যাচ হলেও খেলেন।

Related Articles

বোলারদের প্রশংসায় লিটন, পরিশ্রমের ফল পেলেন তাসকিন

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে মাত্র ৮ উইকেটে হারিয়ে...

ভয় কাটিয়ে জোড়া গোলে মায়ামিকে ফাইনালে নিলেন মেসি

ইনজুরির কারণে গত দুই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। ইন্টার মায়ামির শেষ...

ভারতের ‘বড় মিয়া’ সিরাজ

শেষ কবে এমন টেস্ট দেখা গেছে? ধারাভাষ্যকার হার্শা ভোগলের ভাষায়, এ তো...

এএফসিতে খেলবেন মোরসালিন ও আল আমিন

সেপ্টেম্বরে বাংলাদেশ ফুটবলে দুটি প্রতিযোগিতা আছে। ৩-৯ সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান...