ভয় কাটিয়ে জোড়া গোলে মায়ামিকে ফাইনালে নিলেন মেসি

Share

ইনজুরির কারণে গত দুই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। ইন্টার মায়ামির শেষ পাঁচ ম্যাচে খেলেছিলেন মাত্র ৪৫ মিনিট। কিন্তু মেসি জানতেন, অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। হারলে বিদায়। জিতলে লিগ কাপের ফাইনাল।

অল্প অনুশীলন করেও বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা তাই শুরুতেই ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামেন। ইনজুরির কারণে শুরুতে ভয় পাচ্ছিলেন তিনি। ওই ভয় জয় করে জোড়া গোল করেছেন লিও। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা দলকে ৩-১ গোলে জিতিয়ে লিগ কাপের ফাইনালে তুলেছেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের চেজ স্টেডিয়ামে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল হজম করে মাঠ ছাড়ে লিওনেল মেসির মায়ামি। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে পেনাল্টি থেকে ওই গোল শোধ করেন লিওনেল মেসি। দলকে সমতা এনে দেওয়ার পরই লিডও এনে দেন বাঁ-পায়ের এই জাদুকর।

দারুণ ড্রিবলিংয়ে ও বাঁ পায়ের শটে ৮৮ মিনিটে অরল্যাল্ডোর জালে বল পাঠান মেসি। ম্যাচের যোগ করা সময়ে জয়ের ব্যবধান আরও বড় হয় ইন্টার মায়ামির। গোলটি করেন সেগোভিয়া। আগামী ৩১ আগস্ট সেটেল সাউন্ডার্সের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে ইন্টার মায়ামি।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...