বিজেপি নেতার বিরুদ্ধে দেবী দুর্গাকে অপমানের অভিযোগ

Share

হিন্দু ধর্মের দেবী দুর্গাকে নিয়ে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির এক গুরুত্বপূর্ণ নেতার মন্তব্যে পশ্চিমবঙ্গে সমালোচনার মুখে পড়েছে দলটি। এই মন্তব্যের মাধ্যমে পশ্চিমবঙ্গের হিন্দুদের ‘ধর্মীয় আবেগে সরাসরি আঘাত’ করা হয়েছে দাবি করেছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।

বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ও সংসদ সদস্য দিলীপ ঘোষ শুক্রবার একটি আলোচনা সভায় প্রশ্ন তোলেন, ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষদের নাম পাওয়া গেলেও দেবী দুর্গার পূর্বপুরুষদের নাম পাওয়া যায় কি?

একটি জাতীয় সংবাদমাধ্যম আয়োজিত আলোচনায় যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে আলোচনা হচ্ছিল পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে এবং সার্বিকভাবে রাজ্য রাজনীতিতে ধর্মীয় ভাবাবেগকে ব্যবহার করা নিয়ে। সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ রাম ও দুর্গার তুলনা টানেন।

পশ্চিমবঙ্গের হিন্দুরা যেভাবে দেবী দুর্গার আরাধনা করেন, রাজ্যে রামচন্দ্রও সেভাবেই পূজিত নন। সেইদিকে ইঙ্গিত করে আলোচনা সভায় দিলীপ প্রশ্ন করেন, ‘ভগবান রাম একজন রাজা ছিলেন। কেউ তাকে অবতার বলেও মানেন। তার পূর্বপুরুষদের ১৪ প্রজন্মের কথাও জানা যায় – কিন্তু দুর্গার ক্ষেত্রে কি সেটা পাওয়া যায়?’

তিনি আরও বলেন, ‘রামচন্দ্র একজন রাজা ও আদর্শ পুরুষ ছিলেন। গান্ধীজিও রামরাজ্যের কল্পনা দিয়েছেন ভারতবাসীকে। সেখানে দুর্গা আসেন কোথা থেকে?’

দিলীপ ঘোষের বক্তব্যের এই অংশ শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

Related Articles

বন্ধু হওয়াটা গুরুত্বপূর্ণ, মোদিকে শি জিনপিং

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বের জনবহুল ও...

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে রুশ বাহিনীর প্রবেশ

ইউক্রেন জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলের ‍গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল নিপ্রোপেত্রোভস্কে রুশ সামরিক বাহিনী প্রবেশ করেছে।...

এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট...

কী ঘটেছে ট্রাম্প-পুতিন বৈঠকে

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন লাল গালিচায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে...