বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন হামজা চৌধুরী

Share

অবশেষে ফিফা থেকে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় তার খেলতে পারার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

এছাড়াও একটি ভিডিও বার্তা দিয়েছেন হামজা চৌধুরী। সেখানে হামজা চৌধুরীর একটি ভিডিও পোস্ট করে বাফুফে লিখেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।

এছাড়াও হামজা চৌধুরী নিজের ভিডিও বার্তায় বলেন, ‘‘সব কিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি, শিগগিরই দেখা হবে।’’

অনেক দিন ধরেই হামজার সঙ্গে যোগাযোগ রাখছিল বাফুফে। গত আগস্টে হামজা বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর এফএ তাকে বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র দেয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে বাফুফে। পরে এই কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পেল বাফুফে।

এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলতেন হামজা। বাংলাদেশি পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...