বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ফাইনালে ওঠার লড়াই

Share

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে নারী ক্রিকেটে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠার লড়াইয়ে আগামীকাল বুধবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সবুজ দল ও বাংলাদেশ লাল দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নীল দল। বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দলের বিপক্ষে জয় দুটি ম্যাচেই তারা জয় পেয়েছে।

প্রথম ম্যাচে সালমা খাতুনের নেতৃত্বাধীন নীল দল ১০ উইকেটে হারায় লাল দলকে। ঐ ম্যাচে নীল দলের পক্ষে ১৪ রানে ৬ উইকেট পান ফারিহা তৃষ্ণা। পরের ম্যাচে সবুজ দলকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ নীল দল। মৌমিতা হেনার ঘূর্ণিতে কুপোকাত হয় সবুজ দল।টানা দুই জয়ে তিন দলের টুর্নামেন্টে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নীল দল। মূল আসর শুরুর আগেই নারীদের ক্রিকেট ইভেন্ট শুরু হয়েছে। কারণ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশ নারী দলের।

আগামী ২৮ মার্চ বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। পহেলা এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ গেমসের মূল আসর। নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায়, সবুজ ও লাল দলের পরের ম্যাচটি অঘোষিত সেমিফাইনালে রুপ নিয়েছে। কালকের ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে নীল দলের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

Related Articles

বোলারদের প্রশংসায় লিটন, পরিশ্রমের ফল পেলেন তাসকিন

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে মাত্র ৮ উইকেটে হারিয়ে...

ভয় কাটিয়ে জোড়া গোলে মায়ামিকে ফাইনালে নিলেন মেসি

ইনজুরির কারণে গত দুই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। ইন্টার মায়ামির শেষ...

ভারতের ‘বড় মিয়া’ সিরাজ

শেষ কবে এমন টেস্ট দেখা গেছে? ধারাভাষ্যকার হার্শা ভোগলের ভাষায়, এ তো...

এএফসিতে খেলবেন মোরসালিন ও আল আমিন

সেপ্টেম্বরে বাংলাদেশ ফুটবলে দুটি প্রতিযোগিতা আছে। ৩-৯ সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান...