ধর্ষণবিরোধী স্লোগানে উত্তাল এফডিসি

Share

সম্প্রতি ঘটে যাওয়া শিশু আছিয়াসহ সব ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সোমবার (১০ মার্চ) বিকেল চারটার দিকে এফডিসির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন- শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি ডিএ তায়েব, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের সদস্য চিত্রনায়িকা রোজিনা, পলি, সনি রহমান। আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, আইরিন সুলতানা, মৌমিতা মৌ, তানিন সুবহা, জাদু আজাদসহ অনেক শিল্পী ও কলাকুশলী।

মানববন্ধনে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর কিছু দাবি-দাওয়া তুলে বলেন, ধর্ষণের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

যেন অন্যরা এ ধরনের অপরাধ করার আগে একবার নয় দশবার ভাবে। একইসঙ্গে প্রমাণ সংগ্রহ ও তদন্ত প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে। যাতে অপরাধীরা কোনোভাবেই রেহাই না পায়। সেসঙ্গে সামাজিক, পারিবারিক সচেতনতা বৃদ্ধি অপরিহার্য বলে মনে করি।

পরিবার সমাজকে একসঙ্গে কাজ করতে হবে যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কাছে দাবি জানাই শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের এখনই কার্যকর ভূমিকা পালন করতে হবে।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...