দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আইসিইউতে মরিয়ম নওয়াজের মেয়ে

Share

এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগের (এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের মেয়ে মেহেরুন নিসা। বর্তমানে তাকে দেশটির শরিফ মেডিকেল সিটিতে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

রবিবারের ওই দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন তিনি। দুর্ঘটনাটি কোথায় কীভাবে হয়েছে সে বিষয়ে পাকিস্তান মুসলিম লীগের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

মাথায় চোটের কারণে মেহেরুন নিসাকে অস্ত্রোপচার করতে হয়েছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগের মুখপাত্র আওরঙ্গজেব।
তিনি জানান, মেয়ের দুর্ঘটনার খবরে বিমর্ষ হয়ে পড়েছেন মরিয়ম। তিনি পূর্বনির্ধারিত হায়দরাবাদ সফর পিছিয়ে দিয়েছেন।

তিনি আরও জানান, অস্ত্রোপচারের পর মেহেরুন নিসার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার জীবন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান চিকিৎসকরা।

সূত্র: ডন।

Related Articles

বন্ধু হওয়াটা গুরুত্বপূর্ণ, মোদিকে শি জিনপিং

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বের জনবহুল ও...

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে রুশ বাহিনীর প্রবেশ

ইউক্রেন জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলের ‍গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল নিপ্রোপেত্রোভস্কে রুশ সামরিক বাহিনী প্রবেশ করেছে।...

এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট...

কী ঘটেছে ট্রাম্প-পুতিন বৈঠকে

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন লাল গালিচায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে...