চুলের যত্নে গ্লিসারিন ব্যবহার করবেন যেভাবে

Share

ত্বকের পাশাপাশি চুলের যত্নেও অতুলনীয় গ্লিসারিন। এটি চুল নরম রাখার পাশাপাশি বিভিন্নভাবে যত্ন নেয় চুলের।

আগা ফাটা রোধে
মূলত শুষ্কতার কারণেই চুলের আগা ফেটে যাওয়ার সমস্যা দেখা দেয়। শীতকালে এই সমস্যা আরও বেড়ে যায়। ভেজা চুলের আগায় সামান্য গ্লিসারিন লাগিয়ে নিন। চুল শুকিয়ে গেলেও চুলের ময়েশ্চার লেভেল বজায় থাকবে। ফলে ফাটবে না আগা।

ডিপ কন্ডিশনিং
চুলের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে গ্লিসারিন। শ্যাম্পু করার পর কন্ডিশনারের পরিবর্তে গ্লিসারিন চুলে লাগাতে পারেন। খানিকক্ষণ রেখে ধুয়ে ফেলুন। চুল হবে নরম ও ঝলমলে। লিভ-ইন কন্ডিশনার হিসেবেও ব্যবহার করতে পারেন গ্লিসারিন।

খুশকি রুখতে
মাথার ত্বকের অতিরিক্ত শুষ্কতার কারণে দেখা দেয় খুশকি। অল্প পরিমাণে গ্লিসারিন হাতে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন চুলের গোড়ায়। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

হেয়ার স্প্রে হিসেবে
সমপরিমাণ পানি এবং গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখতে পারেন। চুল অতিরিক্ত রুক্ষ বা শুষ্ক মনে হলে এই মিশ্রণ চুলে স্প্রে করুন।

Related Articles

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

হাঁসের মাংস কী পরিমাণ খাওয়া নিরাপদ

হাঁসের মাংস শরীর উষ্ণ করে তাই গরমকালের পরিবর্তে হাঁসের মাংস খাওয়ার জন্য...

হঠাৎ বৃষ্টিতে অফিসের ল্যাপটপ ভিজে গেছে? যা করণীয়

ভ্যাবসা গরমের মধ্যেই হুটহাট বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে শুরু হওয়া বৃষ্টিতে প্রিয়...

কাঁচা কাঁঠাল কেন খাবেন

অনেকের কাছেই কাঁঠাল খুব পছন্দের একটি ফল। তবে তা পাকা অবস্থায়। রসালো...