ওয়ানডে সুপার লিগ: যেখানে সবার সেরা বাংলাদেশ

Share

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে স্বাগতিক বাংলাদেশ। এই সিরিজের মধ্য দিয়েই বিশ্বকাপ সুপার লিগ মিশন শুরু করেছে টাইগাররা। তবে দুই ম্যাচ খেলেই নেট রানরেটে সবাইকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

সুপার লিগে দুই ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তবে নেট রানরেটে ইতোমধ্যে সবার চেয়ে এগিয়ে রয়েছে টাইগাররা। দুই ম্যাচ শেষে বাংলাদেশের নেট রানরেট +১.৩৭৯। বাংলাদেশের পরেই রয়েছে ইংল্যান্ড। তাদের নেট রানরেট +০.৭৯০।

সুপার লিগের পয়েন্টের ওপর ভিত্তি করেই ২০২৩ সালের বিশ্বকাপে সুযোগ পাবে দলগুলো। ভারত স্বাগতিক হওয়ায় সরাসরি খেলবে, ভারত বাদে বাকি সেরা সাত দল সরাসরি অংশ নিবে বিশ্বকাপে। বর্তমানে সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৪০। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার ৮ নম্বরে রয়েছে ভারত।

Related Articles

বোলারদের প্রশংসায় লিটন, পরিশ্রমের ফল পেলেন তাসকিন

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে মাত্র ৮ উইকেটে হারিয়ে...

ভয় কাটিয়ে জোড়া গোলে মায়ামিকে ফাইনালে নিলেন মেসি

ইনজুরির কারণে গত দুই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। ইন্টার মায়ামির শেষ...

ভারতের ‘বড় মিয়া’ সিরাজ

শেষ কবে এমন টেস্ট দেখা গেছে? ধারাভাষ্যকার হার্শা ভোগলের ভাষায়, এ তো...

এএফসিতে খেলবেন মোরসালিন ও আল আমিন

সেপ্টেম্বরে বাংলাদেশ ফুটবলে দুটি প্রতিযোগিতা আছে। ৩-৯ সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান...