আওয়ামী লীগের কাউন্সিলে নেতাদের মোবাইল চুরি!

Share

চাটমোহর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন মূহুর্তে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ তিন নেতার মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় চাটমোহর বালুচর খেলার মাঠে এ ঘটনা ঘটে।

যাদের মোবাইল ফোন চুরি গেছে তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, সাইকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল করিম খাকচার।

জানা গেছে, দীর্ঘ ১৮ বছর পর আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয় পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনের শুরুতে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের তিন নেতার ব্যবহৃত মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে।

Related Articles

বরখাস্ত হওয়া মাদরাসা শিক্ষকের কাণ্ড!

নওগাঁর রাণীনগরে একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মো. গুলজার রহমান স্থায়ীভাবে...

পাঁচবিবিতে নিজ ঘরে মিলল শিশুর ঝুলন্ত লাশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নিজ ঘরে রোওজা আক্তার (৭) নামে এক শিশুর ঝুলন্ত...

শিবগঞ্জ পৌরসভায় নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিত মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। এ...

বগুড়ায় বিক্রির সময় ৩৫ কচ্ছপ উদ্ধার

বগুড়ায় ৩৫ সুন্ধি প্রজাতির কচ্ছপের চালানসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার...