আ.লীগ পুনর্বাসন প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ

Share

আসন সমঝোতার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়ার প্রতিক্রিয়ায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক।

আজ শুক্রবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

যুব উপদেষ্টা বলেন, আমরা কবে থেকে জার্মানি, ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক।

গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আসন সমঝোতার ভিত্তিতে এনসিপির কাছে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তাদের পুনর্বাসিত হতে দেয়া হবে না।

তিনি বলেন, ৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই। দলটিকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে।

এদিকে, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্রে লিপ্ত।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...