অনূর্ধ্ব-১৯ ক্রিকেট: চূড়ান্ত স্কোয়াডে শায়েস্তাগঞ্জের হাফেজ তারেক

Share

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগান যুবাদের বিপক্ষে সিরিজের জন্য ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে।

প্রাথমিক দল থেকে চূড়ান্ত দলেও সুযোগ পেয়েছেন শায়েস্তাগঞ্জ উপজেলার চরনুর আহমদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মহিউদ্দিন তারেক।

ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি ক্রিকেটের প্রতি টান ছিল তারেকের। হাফেজি পড়া শেষ করে ২০১৬ সালে বিকেএসপিতে ভর্তি হন তিনি। ইতিমধ্যে তারেক অনূর্ধ্ব ১৬, ১৭, ১৮ দলে খেলেছেন।

পেস বলার হিসেবে স্কোয়াডে জায়গা পেলেও ব্যাটিংয়েও যথেষ্ট ভালো তারেক। সম্প্রতি ইয়ুথ টুর্নামেন্টে অলরাউন্ডার পারফরম্যান্সের কারণে বিসিবি ঘোষিত ৪৫ জনের প্রাথমিক দলে সুযোগ পান তারেক।

এ বিষয়ে তারেকের বড়ভাই মিজানুর রহমান রুমান বলেন, ছোটবেলা থেকেই তারেকের ক্রিকেটের প্রতি প্রচুর আগ্রহ ছিল। হাফেজি পড়ার পাশাপাশি তারেক নিয়মিত ক্রিকেট খেলত। তারেক যে বছর কোরআনে হাফেজ হয়; সে বছরই বিকেএসপিতে চান্স পায়।

বিকেএসপিতে সুযোগ পাওয়ার পর নিয়মিত ভালো পারফরম্যান্সের কারণে অনূর্ধ্ব ১৬, ১৭, ১৮ দলেও খেলেছে। আমি আশাবাদী, সে একদিন জাতীয় দলেও সুযোগ পাবে।

Related Articles

বোলারদের প্রশংসায় লিটন, পরিশ্রমের ফল পেলেন তাসকিন

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে মাত্র ৮ উইকেটে হারিয়ে...

ভয় কাটিয়ে জোড়া গোলে মায়ামিকে ফাইনালে নিলেন মেসি

ইনজুরির কারণে গত দুই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। ইন্টার মায়ামির শেষ...

ভারতের ‘বড় মিয়া’ সিরাজ

শেষ কবে এমন টেস্ট দেখা গেছে? ধারাভাষ্যকার হার্শা ভোগলের ভাষায়, এ তো...

এএফসিতে খেলবেন মোরসালিন ও আল আমিন

সেপ্টেম্বরে বাংলাদেশ ফুটবলে দুটি প্রতিযোগিতা আছে। ৩-৯ সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান...