১৪ বছরের কিশোরীকে বিয়ে করে ‘মহাবিপদে’ পাক এমপি

Share

১৪ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করে সমালোচনা ও আইনের প্যাচে পড়েছেন পাকিস্তানি এক সংসদ সদস্য। ইতিমধ্যে দেশটির পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে।

জানা যায়, বেলুচিস্তানের সংসদ সদস্য মাওলানা সালাউদ্দিন আইয়ুবির বিরুদ্ধে উত্তর খাইবার পাখতুনখোয়ার চিত্রালের অপ্রাপ্ত বয়স্ক এক মেয়েকে বিয়ে করার অভিযোগ উঠেছে।

আইয়ুবি জামিয়াত উলেমা-ই-ইসলাম (জেইউআই-ফে) নেতা, যিনি ২০১৮ সালে পাকিস্তানের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, চিত্রালের নারীদের নিয়ে কাজ করা এক এনজিও’র অভিযোগের ভিত্তিতে আইয়ুবির বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে বিয়ের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এছাড়া এমন ঘটনা প্রকাশ্যে আসার পর দেশটির সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।

প্রতিবেদনে অপ্রাপ্ত বয়স্ক ওই কিশোরীর নাম প্রকাশ করা হয় নি। বলা হয়েছে, ঐ কিশোরী চিত্রালের দারুশ এলাকার বাসিন্দা, যিনি ২০০৬ সালে জন্মগ্রহণ করেন এবং নবম শ্রেণির শিক্ষার্থী।

পাকিস্তানের আইন অনুযায়ী দেশটিতে ১৬ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া আইনত অপরাধ। এছাড়া কোন বাবা মা যদি ইচ্ছাকৃতভাবে এক কাজ করে তাদেরও শাস্তির মুখে পড়তে হবে।

এদিকে এই বিষয়ে এখন পর্যন্ত ঐ এমপির কোন মন্তব্য পাওয়া যায়নি।

Related Articles

বন্ধু হওয়াটা গুরুত্বপূর্ণ, মোদিকে শি জিনপিং

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বের জনবহুল ও...

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে রুশ বাহিনীর প্রবেশ

ইউক্রেন জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলের ‍গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল নিপ্রোপেত্রোভস্কে রুশ সামরিক বাহিনী প্রবেশ করেছে।...

এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট...

কী ঘটেছে ট্রাম্প-পুতিন বৈঠকে

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন লাল গালিচায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে...