ঢাবিতে পোড়ানো হলো ফখরুল ও মিনুর কুশপুতুল

Share

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপির মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর কুশপুতুল পুড়িয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

মঙ্গলবার বিকালে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে তাদের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘অবজ্ঞা’ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার’ ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে মিনুর এবং মির্জা ফখরুলের বক্তব্যে ঐতিহাসিক ৭ মার্চের ইতিহাস ‘বিকৃতির’ অভিযোগ এনে দুজনের কুশপুতুল পোড়ানো হয়।

বিএনপির এ দুই নেতাকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম ও সদস্য কামরুল হাসান বক্তব্য দেন।

Related Articles

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

৫ আগস্ট হোক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট হোক গণতন্ত্র ও সুশাসন...

জাবিতে গণ-অভ্যুত্থানে হামলায় জড়িত ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, সনদ বাতিল ৭৩ জনের

গতবছর গণ-অভ্যুত্থানের সময় ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত...

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৮.৪৫ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর সকল বোর্ডের...