শাহজাদপুরের রবীন্দ্র কাচারিবাড়িতে ‘বাংলাদেশের হৃদয় হতে’

Share

বিটিভির জেলাভিত্তিক বিনোদনমূলক অনুষ্ঠান ‘বাংলাদেশের হৃদয় হতে’। দেশের ৬৪ জেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, মানুষের জীবন-জীবিকা, পোশাক-পরিচ্ছদ, খাবার, ভাষার ভিন্নতা সবকিছুই তুলে ধরা হয় এ অনুষ্ঠানের মাধ্যমে।

দর্শক বিনোদন পাওয়ার পাশাপাশি দেশের প্রতিটি জেলার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি সম্পর্কেও ধারণা পান। ‘বাংলাদেশের হৃদয় হতে’র এবারের পর্ব সাজানো হয়েছে সিরাজগঞ্জ জেলা নিয়ে।

অনুষ্ঠানটির প্রযোজক শাহজামান মিয়া জানান, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় রবীন্দ্র কাচারিবাড়ি, রজনীকান্ত সেন নবরুন মন্দির ও জয় সাগরদীঘিতে অনুষ্ঠানের চিত্রধারণ করা হয়েছে।

গানগুলোর চিত্রায়ণ করা হয়েছে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন মনোরম স্থানে। এছাড়াও স্টুডিওতে সংগীত পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী অপু ও অনুপমা মুক্তি।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের কাচারিবাড়িতে বসে ‘ভালোবেসো সখী নিভৃতে যতনে’ গানটি রচনা করেন। এখানেই গানটির দৃশ্যধারণ করা হয়েছে। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বুলবুল ইসলাম। আলিফ চৌধুরী ও নাহিদা আফরোজ সুমির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ১০টা ২০ মিনিটে।

Related Articles

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...

আমি চাই, কেউ ক্ষমতায় এসে একটু রয়ে সয়ে চুরি করুক: শবনম ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বলেছেন, বাংলাদেশে ক্ষমতায় যে-ই আসুক না কেন, তারা...

তারা তুলনা করছে নেগেটিভভাবে, এটাতেই আমার আপত্তি

হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে ছোট পর্দার অভিনেত্রী সামিরা...

ফেসবুক পোস্টে পূজা চেরি, আমি কারো দ্বিতীয় পছন্দ নই

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি জানিয়ে দিলেন, তিনি কখনোই কারো দ্বিতীয় পছন্দ...