হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান শিক্ষার্থীদের

Share

টানা পাঁচ দিন পর রোববার প্রায় শান্ত ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা। মঙ্গলবার মধ্যরাতে পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার থেকে বিক্ষোভ, সড়ক অবরোধ চালিয়ে আসছিলেন। রোববার তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেছেন। অপরদিকে রূপাতলী বাস টার্মিনালের পরিবহন মালিক-শ্রমিকরাও এদিন পাল্টা কর্মসূচিতে যাননি। ফলে এ দিন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন ছিল।

শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্বদানকারীদের অন্যতম অমিত হাসান রক্তিম জানান, হামলায় নেতৃত্ব দেওয়া পরিবহন মালিক-শ্রমিক নেতাদের নাম মামলায় অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রশাসনের আশ্বাস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার তারা মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত রাখেন। তবে আন্দোলনকারীরা মুখে কালো কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন।

অপরদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার পরিবহন ধর্মঘট স্থগিত রাখার কথা জানান বরিশাল পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের মামলায় গ্রেপ্তার হওয়া দুই শ্রমিক মুক্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। মালিক-শ্রমিকরা সভা করে পরবর্তী সময় কর্মসূচি ঘোষণা করবেন।

Related Articles

বগুড়ায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ডিবির ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন...

জ্বলছে সুন্দরবন পানি সংকটে নেভানোর কাজ ব্যাহত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার তেইশের ছিলা নামক স্থানে...

পিরোজপুরে হামলা ও ছিনতাইয়ের মামলায় নাগরিক কমিটির প্রতিনিধিসহ গ্রেপ্তার ২

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাংচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় জাতীয় নাগরিক...

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আজ...