তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ১৯

Share

ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত আরও ৩৪ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তামিলনাড়ুর বিরুধুনগর এলাকায় বেসরকারি একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় কর্মকর্তা আর কানন এএফপিকে জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার সময় কারখানায় ৭৪ জন কর্মকর্তা ও শ্রমিক কাজে নিয়োজিত ছিলেন। এদের মধ্যে ৫৩ জন কারখানায় আটকা পড়েন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কারখানাটি অবৈধভাবে চলছিল। সেখানে কোনো নিয়মের তোয়াক্কা করা হতো না। দুর্ঘটনার পর থেকে কারখানার মালিক পলাতক রয়েছেন। ঘটনা তদন্তে কাজ করছে কমিটি।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহত কর্মীদের পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

Related Articles

বন্ধু হওয়াটা গুরুত্বপূর্ণ, মোদিকে শি জিনপিং

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বের জনবহুল ও...

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে রুশ বাহিনীর প্রবেশ

ইউক্রেন জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলের ‍গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল নিপ্রোপেত্রোভস্কে রুশ সামরিক বাহিনী প্রবেশ করেছে।...

এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট...

কী ঘটেছে ট্রাম্প-পুতিন বৈঠকে

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন লাল গালিচায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে...