তাহসানের বিপরীতে ‘ন ডরাই’ সুনেরাহ

Share

সেরা অভিনেত্রী হিসেবে মাত্রই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ‘ন ডরাই’ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আলোচনা চলছে নতুন চলচ্চিত্র নিয়েও।

তবে এর আগে আরও একটি গল্পে দেখা যাবে এই শিল্পীকে। টেলিভিশনের জন্য করছেন নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যেখানে সহ অভিনেতা হিসেবে পাশে পেয়েছেন গায়ক-নায়ক তাহসান খানকে।

ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হচ্ছে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ শিরোনামের বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য। এর একটিতে অভিনয় করছেন তারা। নাম ‘শূন্য থেকে শুরু’। পরিচালনায় আছেন শঙ্খ দাশগুপ্ত।

সুনেরাহ বলেন, ‘‘আমি নাটকে সাধারণত কাজ করি না। তাই স্বল্পদৈর্ঘ্যে করছি। আর ‘কাছে আসার গল্প’টা আমার কাছে বিশেষ মনে হয়। এর আগেও এই ব্যানারে কাজ করেছি, এবারও করলাম। সিলেটসহ বিভিন্ন জায়গায় আমরা শুটিং করছি। আজও (৪ ফেব্রুয়ারি) এর কাজ চলছে।’’

জানা যায়, এবার কাছে আসার গল্পের নাটকগুলো তৈরি করছেন রায়হান রাফি, অনম বিশ্বাস ও শঙ্খ দাশগুপ্ত। এগুলো ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় একযোগে দেশের ১৬টি চ্যানেলে প্রচার হবে।

Related Articles

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...

আমি চাই, কেউ ক্ষমতায় এসে একটু রয়ে সয়ে চুরি করুক: শবনম ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বলেছেন, বাংলাদেশে ক্ষমতায় যে-ই আসুক না কেন, তারা...

তারা তুলনা করছে নেগেটিভভাবে, এটাতেই আমার আপত্তি

হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে ছোট পর্দার অভিনেত্রী সামিরা...

ফেসবুক পোস্টে পূজা চেরি, আমি কারো দ্বিতীয় পছন্দ নই

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি জানিয়ে দিলেন, তিনি কখনোই কারো দ্বিতীয় পছন্দ...