ঢাবির হলে মাদকসেবন অবস্থায় সাবেক ছাত্রলীগ নেতা আটক

Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে মাদকসেবন করা অবস্থায় মেহেদী হাসান (৩৫) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ৷

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। মেহেদী হাসান এসএম হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সলিমুল্লাহ মুসলিম হলে এই ছাত্রলীগ নেতা নিয়মিত মাদকসেবন করতো বলে বিভিন্ন সময় হল প্রশাসন থেকে আমাদের কাছে এমন অভিযোগ আসতো। তাকে পূর্বে একাধিকবার সতর্ক করে দেয়ার পরও সতর্ক না হয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে।

প্রক্টর আরও বলেন, গতরাতে হল প্রশাসনের ফোন পেয়ে পুলিশসহ হলে গেলে তাকে মাদকসেবনরত অবস্থায় পাওয়া যায়। তখন তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

শাহবাগ থানার এএসআই মাসুদ রানা বলেন, কালকে রাত ১২টার দিকে খবর পেয়ে আমরা এসএম হলে যাই। সেখানে কয়েকজনকে মাদক সেবন করা অবস্থায় পাই। তখন তাদের নেতৃত্ব দেয়া মেহেদী হাসানকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাই।

Related Articles

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

৫ আগস্ট হোক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট হোক গণতন্ত্র ও সুশাসন...

জাবিতে গণ-অভ্যুত্থানে হামলায় জড়িত ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, সনদ বাতিল ৭৩ জনের

গতবছর গণ-অভ্যুত্থানের সময় ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত...

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৮.৪৫ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর সকল বোর্ডের...