টম এন্ড জেরি আসছে ২৬ ফেব্রুয়ারি

Share

টম অ্যান্ড জেরি। বিশ্বজুড়ে জনপ্রিয় দুটি নাম। এই দুটি কার্টুন চরিত্রের নাম শুনলেই শৈশবের নস্টালজিয়ায় পড়ে যান অনেকে। অনেকে শৈশবকে ফিরে পেতে এখনো টম এন্ড জেরিকে বেছে নেন বিনোদনের অনুষঙ্গ হিসেবে।

সেই বিচ্ছু বিড়াল আর ইঁদুরের মজার মজার দুষ্টুমি। তাদের সঙ্গে রাগী দারোয়ান কুকুল বুলডগসহ প্রতিটি চরিত্রই আজও জনপ্রিয়তায় আবেদন ধরে রেখেছে।

দর্শকপ্রিয়তার কথা বিবেচনা করে ১৯৯২ সালে টম এন্ড জেরিকে নিয়ে নির্মিত হয়েছিলো সিনেমা। আবারও নতুন করে বড় পর্দায় হাজির হচ্ছে সবার প্রিয় বিড়াল ও ইঁদুরটি। সে খবর বেশ পুরনো। এরইমধ্যে অনেকে হয়তো ছবিটির ট্রেলারও উপভোগ করেছেন।

ওয়ার্নার ব্রাদার্স যে টম অ্যান্ড জেরি মুভি নিয়ে আসতে চলেছে দর্শকের কাছে, তা শুধুই অ্যানিমেশন নির্ভর নয়। এখানে খুব যুক্তিসঙ্গত ভাবেই টম আর জেরির অবয়ব এবং তাদের নানা কাণ্ডকারখানা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির অ্যানিমেশন, তবে ছবির বাকি অংশ জুড়ে অভিনয় করবে মানুষেই।

এ সিনেমা মুক্তি পাবে ২৬ ফেব্রুয়ারি। সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ছবিটি দেখা যাবে বাংলাদেশেও। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সে আভাসই দিয়েছে।

Related Articles

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...

আমি চাই, কেউ ক্ষমতায় এসে একটু রয়ে সয়ে চুরি করুক: শবনম ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বলেছেন, বাংলাদেশে ক্ষমতায় যে-ই আসুক না কেন, তারা...

তারা তুলনা করছে নেগেটিভভাবে, এটাতেই আমার আপত্তি

হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে ছোট পর্দার অভিনেত্রী সামিরা...

ফেসবুক পোস্টে পূজা চেরি, আমি কারো দ্বিতীয় পছন্দ নই

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি জানিয়ে দিলেন, তিনি কখনোই কারো দ্বিতীয় পছন্দ...