১৮৪টি চীনা ওয়েবসাইট বন্ধ করল সৌদি

Share

সৌদি আরব ১৮৪টি চীনা ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সৌদির বাজারকে উদ্দেশ্য করে ওইসব ওয়েবসাইট ভেজাল, নকল পণ্য সরবারাহ এবং বিভিন্ন পণ্যের ভুয়া বিজ্ঞাপন দিয়ে আসছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, এসব সাইট থেকে পণ্য কেনার পর ক্রেতাদের আর ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি বিক্রয়ত্তোর সেবাও পাওয়া যায়না।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকার যেসব ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে এর অধিকাংশেরই সংরক্ষিত তথ্য, ফোন নম্বর কিংবা কাস্টমার সার্ভিস নেই। জনগণের প্রতি আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, বিশ্বাসযোগ্য দোকানের সঙ্গে লেনদেন করুন। কোনো অবস্থাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেখে এসব ভূঁইফোড় সাইট থেকে পণ্য কিনবেন না।

এসব ওয়েবসাইটে অপেক্ষাকৃত কম দামে নকল ইলেকট্রনিক পণ্য, পারফিউম, ব্যাগ, জুতো, কাপড় ও কসমেটিক সামগ্রী বিক্রি করা হতো। আরবি ভাষায় চটকদার বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি করতো এইসব ওয়েবসাইট। এ কারণেই ক্রেতারা অনেক বেশি আকৃষ্ট হতেন বলে মনে করা হচ্ছে। অনেক সময় দেখা যায়, একটি ওয়েবসাইট বন্ধ করলে বিকল্প ওয়েবসাইট খুলে একইভাবে আবার প্রতারণা শুরু করে প্রতিষ্ঠানগুলো। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।

সূত্র: গালফ নিউজ।

Related Articles

বন্ধু হওয়াটা গুরুত্বপূর্ণ, মোদিকে শি জিনপিং

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বের জনবহুল ও...

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে রুশ বাহিনীর প্রবেশ

ইউক্রেন জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলের ‍গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল নিপ্রোপেত্রোভস্কে রুশ সামরিক বাহিনী প্রবেশ করেছে।...

এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট...

কী ঘটেছে ট্রাম্প-পুতিন বৈঠকে

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন লাল গালিচায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে...