‘হৃদয় ভেঙে’ গেছে বাইডেনের

Share

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সর্বোচ্চ শনাক্তের পাশাপাশি সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। সোমবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে পাঁচ লাখ ১১ হাজার ১১ জনের। মৃত্যুর এই রেকর্ডকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হৃদয়বিদারক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

বাইডেন বলেন, জাতি হিসেবে এমন নিষ্ঠুর ভাগ্য আমরা মেনে নিতে পারি না। শোকার্ত হওয়ার জন্য আমাদের অনুভূতিহীন হওয়া বন্ধ করতে হবে।’

রেকর্ড সংখ্যক মৃতদের স্মরণে মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং তাদের সঙ্গী/সঙ্গিনীরা সোমবার রাতে হোয়াইট হাউসের বাইরে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশ অংশ নেন। এক মিনিট নীরবতা পালন করেন তারা।

এদিন করোনার বিরুদ্ধে সবাইকে লড়াই করার আহ্বান জানিয়েছে বাইডেন বলেন, আজ আমি সকল আমেরিকানদের বলবো স্মরণ করতে। বলবো আমরা যাদের হারিয়েছি আর যাদের আমরা পেছনে ফেলে এসেছি তাদের মনে করতে।

ছাড়া মার্কিন এই প্রেসিডেন্ট সকল সরকারি ভবনে আগামী পাঁচ দিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। বিবিসি, আল জাজিরা

Related Articles

বন্ধু হওয়াটা গুরুত্বপূর্ণ, মোদিকে শি জিনপিং

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বের জনবহুল ও...

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে রুশ বাহিনীর প্রবেশ

ইউক্রেন জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলের ‍গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল নিপ্রোপেত্রোভস্কে রুশ সামরিক বাহিনী প্রবেশ করেছে।...

এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট...

কী ঘটেছে ট্রাম্প-পুতিন বৈঠকে

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন লাল গালিচায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে...