হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ

Share

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আজ রোববার সকাল ১০টা ৪০মিনিটে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন সম্পূর্ণ সুস্থ।
গত ২ জানুয়ারি প্রথমবার বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। তখন একটি স্টেন্ট বসানো হয়। গত ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হন তিনি। ২৮ জানুয়ারি দুটো স্টেন্ট বসানো হয় তার শরীরে।
প্রথমে জানা যায়, সৌরভের একটি স্টেন্ট বসানো হবে। কিন্তু দুটি স্টেন্টই বসানো হয়। প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এখন সুস্থ আছেন সৌরভ। তবে বিশ্রামে থাকতে হবে তাকে।

Related Articles

বোলারদের প্রশংসায় লিটন, পরিশ্রমের ফল পেলেন তাসকিন

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে মাত্র ৮ উইকেটে হারিয়ে...

ভয় কাটিয়ে জোড়া গোলে মায়ামিকে ফাইনালে নিলেন মেসি

ইনজুরির কারণে গত দুই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। ইন্টার মায়ামির শেষ...

ভারতের ‘বড় মিয়া’ সিরাজ

শেষ কবে এমন টেস্ট দেখা গেছে? ধারাভাষ্যকার হার্শা ভোগলের ভাষায়, এ তো...

এএফসিতে খেলবেন মোরসালিন ও আল আমিন

সেপ্টেম্বরে বাংলাদেশ ফুটবলে দুটি প্রতিযোগিতা আছে। ৩-৯ সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান...