মিয়ানমারে একদিনে ৩৯ জন নিহতের পর ‘মার্শাল ল’ জারি

Share

মিয়ানমারে বিক্ষোভে একদিনে সর্বোচ্চসংখ্যক প্রাণহানির পর দিন সেনা অভ্যুত্থানবিরোধী আরও বিক্ষোভের পরিকল্পনা নিয়েছেন দেশটির গণতন্ত্রপন্থিরা। সেটি মোকাবিলায় মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনের কয়েকটি এলাকায় অংশবিশেষে ‘মার্শাল ল’ জারি করা হয়েছে।

বিক্ষোভে চীনা অর্থায়নে পরিচালিত কয়েকটি কারখানায় আগুন দেওয়ার পর মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের দুটি শিল্পাঞ্চলে সামরিক আইন জারি করা হয়েছে।

১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে রোববার সবচেয়ে রক্তাক্ত দিন দেখেছে মিয়ানমার, এদিন দেশজুড়ে ৩৯ জন নিহত হয়েছেন।

এ নিয়ে দেশটিতে সেনাশাসনবিরোধী বিক্ষোভে ১২৬ জন নিহত হলেন। পর্যবেক্ষণ সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস এ তথ্য জানিয়েছে।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস বলছে, ইয়াঙ্গুনের হ্লাইংথায়া এলাকায় গতকাল ২২ বিক্ষোভকারী নিহত হন। অন্যান্য এলাকায় নিহত হন ১৬ বিক্ষোভকারী। এ ছাড়া গতকাল পুলিশের এক সদস্যও নিহত হন। অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দুই হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, গতকালের বিক্ষোভ-সহিংসতার জেরে ইয়াঙ্গুনের হ্লাইংথায়া ও সুয়েপিয়েথা এলাকায় মার্শাল ল জারি করা হয়েছে।

গতকাল হ্লাইংথায়া এলাকায় চীনের অর্থায়নে পরিচালিত কয়েকটি কারখানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মিয়ানমারের চীনা দূতাবাস বলেছে, এ হামলা-অগ্নিসংযোগের ঘটনায় দেশটির অনেক কর্মী আহত হয়েছেন। অনেকে আটকা পড়েছেন। চীনা সম্পদ ও নাগরিকদের রক্ষার জন্য মিয়ানমারের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

এদিকে দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আজ আদালতে হাজির করা হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Related Articles

বন্ধু হওয়াটা গুরুত্বপূর্ণ, মোদিকে শি জিনপিং

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বের জনবহুল ও...

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে রুশ বাহিনীর প্রবেশ

ইউক্রেন জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলের ‍গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল নিপ্রোপেত্রোভস্কে রুশ সামরিক বাহিনী প্রবেশ করেছে।...

এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট...

কী ঘটেছে ট্রাম্প-পুতিন বৈঠকে

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন লাল গালিচায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে...