ব্রিটেনে তৃতীয় ঢেউ সামলাতে সপ্তাহে দিতে হবে ২০ লাখ টিকা

Share

করোনাভাইরাস মহামারির তৃতীয় ঢেউ সামলাতে হলে প্রতি সপ্তাহে অন্তত ২০ লাখ মানুষকে টিকা দিতে হবে। এক গবেষণায় এমন দাবি করেছে লন্ডন স্কুল অফ হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন (এলএসএইচটিএম)। খবর রয়টার্সের

এখন পর্যন্ত ব্রিটেনে করোনায় মৃত্যু হয়েছে ৭১ হাজারের বেশি মানুষের, আক্রান্ত হয়েছেন ২৩ লাখের বেশি মানুষ। সম্প্রতি করোনাভাইরাসের নতুন প্রজাতির সন্ধান মিলেছে দেশটিতে। এরপরই আবার কড়াকড়ি আরোপ করেছে বরিস জনসন সরকার।

গবেষণায় বলা হয়েছে, করোনার নতুন প্রজাতির সংক্রমণ রুখতে জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এছাড়া প্রতি সপ্তাহে গণহারে ২০ লাখের বেশি মানুষকে টিকা দিতে হবে। প্রথম ঢেউয়ের মতো পরিস্থিতি এড়াতে এটাই একমাত্র পথ।

সেখানে বলা হয়েছে, যথেষ্ট পরিমাণে টিকা দেয়া না হলে হাসপাতালে, আইসিইউতে ভর্তি এবং ২০২০ সালের মৃত্যুর চেয়ে ২০২১ সালে আরও বেশি ভয়াবহ হবে। তবে সমীক্ষাটির এখনো পিয়ার রিভিউ করা হয়নি।

প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তার বৈজ্ঞানিক উপদেষ্টা সম্প্রতি জানিয়েছেন, করোনাভাইরাসের নতুন প্রজাতি আগের তুলনায় ৭০ গুণ বেশি দ্রুত ছড়ায়। যদিও এটি মারাত্মক ও গুরুতর অসুস্থতার দিকে নিয়ে যায় না।

ব্রিটিশ সরকার গত বৃহস্পতিবার জানিয়েছে, এরই মধ্যে ৬ লাখ লোক করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন।

বাঙ্গালীর খবর ২৪/২৯ডিসেম্বর/আন্তর্জাতিক ডেস্ক

Related Articles

বন্ধু হওয়াটা গুরুত্বপূর্ণ, মোদিকে শি জিনপিং

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বের জনবহুল ও...

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে রুশ বাহিনীর প্রবেশ

ইউক্রেন জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলের ‍গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল নিপ্রোপেত্রোভস্কে রুশ সামরিক বাহিনী প্রবেশ করেছে।...

এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট...

কী ঘটেছে ট্রাম্প-পুতিন বৈঠকে

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন লাল গালিচায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে...