বিনা শুল্কে নিয়ে আসা ২৬ হাজার কেজি ভারতীয় কয়লা আটক

Share

বিনা শুল্কে সীমান্তের ওপার থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ২৬ হাজার কোটি ভারতীয় চোরাই কয়লা আটক করেছেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বাংলাদেশ।

মঙ্গলবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটলিয়ন বিজিবি সুনামগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক (অতিরিক্ত পরিচালক) মেজবাহ উদ্দীন রাসেল যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া স্থল শুল্ক স্টেশন এলাকাকে ব্যবহার করে একদল চোরাকারবারী দীর্ঘদিন ধরেই ভারত হতে চোরাচালানের মাধ্যমে বিনা শুল্কে কয়লার চালান এপারে নিয়ে আসছে। ভুয়া চালানপত্র ও মিনিপাসের মাধ্যমে দেশের বিভিন্ন ইটভাটায় এসব সরবরাহ করে আসছে তারা।

সীমান্তের বড়ছড়া শুল্ক স্টেশন এলাকায় চোরাচালানের মাধ্যমে বিনা শুল্কে নিয়ে আসা কয়েক শতাধিক বস্তাভর্তি একটি কয়লার চালান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ব্যাটালিয়নের টেকেরঘাট বিওপির বিজিবি টহল দল আটক করেন।

ওই চালানে থাকা প্রায় সাড়ে তিন লাখ মুল্যের ২৬ হাজার কেজি চোরাই কয়লা জব্দ করে সুনামগঞ্জ কাস্টমসে জমা দেয়া হয়।

Related Articles

সুনামগঞ্জে লাঠি হাতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করলেন মামুনুল হক!

সুনামগঞ্জের দিরাইয়ে ওয়াজ মাহফিলে গিয়ে লাঠি হাতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করলেন হেফাজতে...

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় পত্রিকার এজেন্ট সুশংকর নিহত

হবিগঞ্জের মাধবপুরে পত্রিকা এজেন্ট সুশংকর দেবনাথ (২৮) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।...

এমপি মাহমুদুস সামাদের জানাজায় মানুষের ঢল

সিলেট-৩ আসনের এমপি মাহমুদুস সামাদ চৌধুরীর জানাজায় দল-মত নির্বিশেষে হাজারও মানুষের ঢল...

কিশোরী প্রেমিকাকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ!

হবিগঞ্জের বানিয়াচংয়ে বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে দুই যুবককে...