বাড়িতে একা পেয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

Share

রাজবাড়ী সদর উপজেলায় ১০ বছর বয়সী একটি কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে গত শনিবার রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এর পর অভিযুক্ত আবদুল গফুর সরদারকে গ্রেফতার করে রোববার আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।

গ্রেফতার আব্দুল গফুর সরদার (৫৫) একই গ্রামের রাধাকান্তপরের মৃত একামুদ্দি সরদারের ছেলে।

রাজবাড়ী থানার মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম শিশুটি চতুর্থ শ্রেণির ছাত্রী। শিশুটির বাবা রিকশাচালক ও মা পার্শ্ববর্তী ভবদিয়ার একটি কারখানার শ্রমিক।

গত ৭ মার্চ বিকালে বাবা-মা কাজের জন্য বাইরে থাকার সুযোগে বাড়িতে একা পেয়ে আব্দুল গফুর সরদার ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এর পর ধর্ষণের কথা কারও কাছে প্রকাশ না করার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়।

দুদিন পর অসুস্থ হয়ে পড়লে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। অবস্থা আরও খারাপ হওয়ায় শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১৩ মার্চ রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হলে পুলিশ অভিযুক্ত আব্দুল গফুর সরদারকে গ্রেফতার করে।

রোববার আসামিকে আদালতে সোপর্দ করে পুলিশ। সেদিনই আদালত তাকে জেলহাজতে পাঠায়।

Related Articles

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটে প্রকাশ্যে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে...

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে কর্মরত বগুড়াবাসীদের নিয়ে গঠিত বগুড়া...

ঢাবির সাবেক শিক্ষার্থী সংবাদ পাঠিকা সাফিনার মৃত্যু

সাবেক সংবাদ উপস্থাপক সাফিনা আহমেদ তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে রাজধানীর...

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনে চলছে অবস্থান কর্মসূচি

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অবস্থান...