প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে প্রশ্ন মিয়া খলিফার

Share

মিয়া খলিফা টুইটারে বলেন, ‘মিসেস জোনাসও কি কোনো সূত্রের সঙ্গে সুর মেলাতে চাইছেন’

লেবানিজ-আমেরিকান সাবেক পর্ন তারকা মিয়া খলিফা সোমবার (৮ ফেব্রুয়ারি) ভারতের কৃষক আন্দোলনের বিষয়ে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের নীরবতার নিয়ে মন্তব্য করেছেন, যে আন্দোলন ইতিমধআন্তর্জাতিক অঙ্গনও দখল করেছে।

বৈরুত বিস্ফোরণের পর শাকিরার নীরব অবস্থানের সাথে প্রিয়াঙ্কার তুলনা করে মিয়া খলিফা টুইটারে বলেন, “মিসেস জোনাসও কি কোনো সূত্রের সঙ্গে সুর মেলাতে চাইছেন? আমার শুধু কৌতূহল জাগল। এটা আমাকে বৈরুত বিস্ফোরণের সময় শাকিরার কথা মনে করিয়ে দিচ্ছে। নীরবতা।”

গত সপ্তাহে মিয়া কৃষকদের সমর্থনে একটি টুইটও করেছেন।

আন্তর্জাতিক পপ সেনসেশন রিহানা এবং গ্রেটা থুনবার্গের প্রতিবাদী কৃষকদের প্রতি উদ্বেগ প্রকাশ করা পোস্টের পরেই মিয়া এই টুইট করেন।

গত বছর ডিসেম্বরে প্রিয়াঙ্কা চোপড়া কৃষকদের পক্ষে সোচ্চার হয়ে মত প্রকাশ করেছিলেন বলে একজন টুইটার ব্যবহারকারী জানান।

ডিসেম্বরে প্রিয়াঙ্কা লেখেন, “আমাদের কৃষকরা হলেন ভারতের খাদ্য সৈনিক। তাদের আশঙ্কা দূর করা দরকার। তাদের আশা পূরণ হওয়া দরকার। একটি সমৃদ্ধ গণতন্ত্র হিসেবে আমাদের অবশ্যই এই বিষয়টি নিশ্চিত করতে হবে যে এই সঙ্কটটি শিগগিরই সমাধান করা হবে।

Related Articles

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...

আমি চাই, কেউ ক্ষমতায় এসে একটু রয়ে সয়ে চুরি করুক: শবনম ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বলেছেন, বাংলাদেশে ক্ষমতায় যে-ই আসুক না কেন, তারা...

তারা তুলনা করছে নেগেটিভভাবে, এটাতেই আমার আপত্তি

হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে ছোট পর্দার অভিনেত্রী সামিরা...

ফেসবুক পোস্টে পূজা চেরি, আমি কারো দ্বিতীয় পছন্দ নই

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি জানিয়ে দিলেন, তিনি কখনোই কারো দ্বিতীয় পছন্দ...