নেপালে এক ভারতীয়কে গুলি করে হত্যা

Share

নেপালে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের গুলিতে গোবিন্দ সিংহ (২৬) নামে এক ভারতীয় যুবক নিহত হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ আরও এক যুবক।

যোগীরাজ্য উত্তরপ্রদেশ সীমান্তে এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী ও সশস্ত্র জওয়ানরা। খবর আননন্দবাজার পত্রিকার।

ভারতের পিলভিট জেলার পুলিশ সুপার জয়প্রকাশ জানিয়েছেন, নেপাল সীমান্ত লাগোয়া উত্তরপ্রদেশের পিলভিটের হাজারা থানা এলাকার রাঘবপুরী টিলা নম্বর ৪ গ্রাম থেকে তিন বন্ধু গোবিন্দ সিংহ, গুরমিত সিংহ ও পাপ্পু সিংহ নেপালের বেলোরি বাজারে ব্যবসায়িক কাজের জন্য গিয়েছিলেন।

কাজ সেরে বাড়ি ফেরার সময় কোনো বিষয় নিয়ে ওই তিনজনের বচসা হয় বলে জানা গেছে। তখনই নেপাল পুলিশ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন গোবিন্দ। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার।

জয়প্রকাশ আরও জানান, গোবিন্দর দুই সঙ্গীর মধ্যে একজন এখনও নিখোঁজ। অন্য জন কোনওক্রমে প্রাণ নিয়ে ভারতে ফিরে আসেন।

এই খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত লাগোয়া গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গ্রামবাসীকে শান্ত করে।

এর আগেও নেপাল এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে। গত বছরের জুনে ভারত-নেপাল সীমান্তলাগোয়া বিহারের সীতামঢ়ী জেলার মাহোবা গ্রামের এক কৃষকের মৃত্যু হয় নেপাল পুলিশের গুলিতে। আহত হন আরও ৩ জন।

আরও এক কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে নেপাল পুলিশের বিরুদ্ধে।

Related Articles

বন্ধু হওয়াটা গুরুত্বপূর্ণ, মোদিকে শি জিনপিং

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বের জনবহুল ও...

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে রুশ বাহিনীর প্রবেশ

ইউক্রেন জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলের ‍গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল নিপ্রোপেত্রোভস্কে রুশ সামরিক বাহিনী প্রবেশ করেছে।...

এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট...

কী ঘটেছে ট্রাম্প-পুতিন বৈঠকে

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন লাল গালিচায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে...