নাইক্ষ্যংছড়িতে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

Share

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আমতলী রেজু সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা, ২টি একনলা বন্দুক এবং ৬টি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।

নিহতরা হলেন, মো. জোবায়ের এবং দিন মোহাম্মদ।

রোববার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে বিজিবি’র বরাত দিয়ে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

তিনি জানান, মারাত্মক জখম অবস্থায় ওই দুইজনকে কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে তারা কোন ক্যাম্পের সেটা জানা যায়নি।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনও সংশয় রয়েছে: রিজভী

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনো সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন...

‘একটি রাজনৈতিক দল নির্বাচন ঠেকাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক...

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ। অবাধ, সুষ্ঠু ও...