দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ : সিইসি

Share

অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জানিয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

রোববার (২ মার্চ) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন।

মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন। এরপর তিনি ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত,২০১৯ সাল থেকে ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদ্‌যাপন হয়ে আসছে। এবারের সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবসের আয়োজন করে নির্বাচন কমিশন।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...