দেশে ফিরেই গ্রেপ্তার সাদ্দাম!

Share

সৌদি আরব থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে আটক করে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করা হয়। পরে, দেবীদ্বার থানা পুলিশকে জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানা পুলিশ।

গ্রেফতার সাদ্দাম হোসেন দেবীদ্বার উপজেলা সদরের উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা থেকে সাদ্দাম হোসেনের গ্রেফতারের বিষয়টি দেবীদ্বার থানায় জানানো হয়েছে বলে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস। বলেন, আজ মঙ্গলবার বিকেলের মধ্যেই আদালতে সোপর্দ করা হবে তাকে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ ও ৫ আগস্ট উপজেলা সদরে গুলিতে নিহত হন যথাক্রমে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুল ছাত্র সাব্বির হোসেন। এ দুটি হত্যা মামলাসহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...