দুমকিতে কভিড ১৯ টিকা প্রদান শুরু

Share

সারাদেশের ন্যায় পটুয়াখালীর দুমকিতে আনুষ্ঠানিক ভাবে করোনা ভাইরাস (কভিড ১৯) প্রতিষেধক টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন’র সভাপতিত্বে আয়োজিত সভা শেষে টিকা প্রদান কার্যক্রমের সূচনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেষ্ঠ্যতম অধ্যাপক ও ডীন আ.ক.ম মোস্তফা জামান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ, সরকারি জনতা কলেজ অধ্যক্ষ (অব:) মাজেদা বেগম, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম সালাম, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন। স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের অন্যান্য প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা প্রদান ইউনিটে প্রথম পর্যায়ের নিবন্ধিত স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষক প্রতিনিধির ৪জনকে টিকা প্রদানের মধ্যে দিকে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষত স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যকর্মী মো. বশির উদ্দিন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান মুন্সী, সাংবাদিক মো: মজিবুর রহমান, শিক্ষক অধ্যাপক আ.ক.ম মোস্তফা জামানকে টিকা প্রদানের পর ৩০মিনিট নিবির পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেয়া হয়। এ উপজেলায় প্রথম ধাপে ১হাজার ১শ’জনকে টিকা প্রদান করা হবে।

Related Articles

বগুড়ায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ডিবির ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন...

জ্বলছে সুন্দরবন পানি সংকটে নেভানোর কাজ ব্যাহত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার তেইশের ছিলা নামক স্থানে...

পিরোজপুরে হামলা ও ছিনতাইয়ের মামলায় নাগরিক কমিটির প্রতিনিধিসহ গ্রেপ্তার ২

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাংচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় জাতীয় নাগরিক...

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আজ...