তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা

Share

বাংলাদেশের অন্যতম সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে সারা দেশে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এবার তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বিকেএসপিতে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হওয়া তামিমের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। উপদেষ্টার পক্ষে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে যোগাযোগ করেন। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, তামিমের অবস্থা জানতে দ্রুতই তার এনজিওগ্রাম করা হয়, যেখানে হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

বিসিবি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলছে বলে নিশ্চিত করেছে বোর্ড। তারা জানিয়েছেন, তামিমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালে বুকে ব্যথা অনুভব করেন তামিম। প্রথমে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করলেও পরে অবস্থার অবনতি হয়। হেলিকপ্টারে করে ঢাকায় স্থানান্তরের পরিকল্পনা করার পরিকল্পনা করা হলেও গুরুতর শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...