জিয়াউর রহমান আমাকে ওস্তাদ ডাকতেন : অলি আহমদ

Share

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে আমি কথা বলতে পারি। কারণ আমি মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম। জিয়াউর রহমান আমাকে ওস্তাদ ডাকতেন।’

তিনি বলেন, ‘আমার নেতৃত্বে চট্টগ্রামে বিদ্রোহ হয়। আমি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার পরামর্শ দিই।’

বুধবার (২৫ মার্চ) বিকালে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অলি আহমেদ বলেন, ‘শেখ মুজিবের ৭ মার্চের ভাষণে হতাশ হয়েছিলাম। শেখ মুজিব আমাদের কথা না শুনে ইয়াহিয়ার সঙ্গে আলোচনায় বসেছিলেন। বাংলাদেশের রাজনীতিবিদরা ’৭১-এ বুঝতে পারেননি দেশের মানুষ স্বাধীনতা চায়।’

অলি আহমেদ বলেন, ‘শেখ মুজিব কোথায়, তাজউদ্দীন কোথায় আমরা জানতাম না। আমরা চেয়েছি দেশ স্বাধীন করতে। আমরা দেশ স্বাধীন করেছি।’

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...