খুঁটিতেই ঝুলে ছিল বিদ্যুৎশ্রমিকের মরদেহ

Share

সাতক্ষীরার মিলবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান ভুট্টো নামের এক বিদ্যুৎশ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর গাইবান্ধা জেলার সদুল্যাপুর উপজেলার দামুদার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বিদ্যুতের লাইন মেরামতের জন্য খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরে আগুন ধরে যায়। পরে সেখানেই ঝুলে ছিল তার মরদেহ। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে খুঁটি থেকে মরদেহ উদ্ধার করে।

পরবর্তীতে জানা যায়, বিদ্যুৎ বিভাগের লাইন মেরামতের জন্য নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ বিভাগের কাছে একটি ফিডার বন্ধ করার কথা বলে অন্য ফিডারের খুঁটিতে তোলা হয় শ্রমিক হাবিবুরকে। তারে বিদ্যুৎ নেই ভেবে স্বাভাবিকভাবেই কাজ করছিল হাবিব।

এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনার পর পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

Related Articles

বগুড়ায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ডিবির ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন...

জ্বলছে সুন্দরবন পানি সংকটে নেভানোর কাজ ব্যাহত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার তেইশের ছিলা নামক স্থানে...

পিরোজপুরে হামলা ও ছিনতাইয়ের মামলায় নাগরিক কমিটির প্রতিনিধিসহ গ্রেপ্তার ২

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাংচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় জাতীয় নাগরিক...

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আজ...