‘একটি রাজনৈতিক দল নির্বাচন ঠেকাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে’

Share

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনকে ঠেকাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। নির্বাচনে জিতবে না জেনেও তাদের এখন চেষ্টা হচ্ছে বিএনপি ঠেকাও

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনায় হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, ৭১’এ যুদ্ধ করেছিলেন যে গণতন্ত্রের জন্য আজও সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি।

তিনি বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদ দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে গেছে। নতুন বাংলাদেশ গড়তে চান জানিয়ে তিনি বলেন, পিআর বিদেশি চিন্তাভাবনা। বাংলাদেশের মানুষ একজন নেতাকে খুঁজে বেড়ায় যিনি তাদের সমস্যার সমাধান করবেন। দেশের জনগণই স্থির করবে তারা কি চায়।

কয়েকজন ব্যক্তি ঠিক করে দিতে পারে না কিভাবে দেশ চলবে এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নষ্ট করতে চায় জনগণ তাদের প্রতিহত করবে।

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...