ই-ট্যুরিস্ট ভিসা শিগগির চালু করবে ভারত

Share

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) ধাক্কা সামলে ভারত শিগগির ই-ট্যুরিস্ট (পর্যটন) ভিসা চালু করবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম ‘মিন্ট’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

হর্ষ বর্ধন বলেন, ভারত ইতোমধ্যে মেডিকেল ভিসা ইস্যু শুরু করেছে। শিগগির ই-ট্যুরিস্ট ভিসা চালুর পরিকল্পনা আছে।

ভারতে স্বাস্থ্যসেবার সুবিধা দেশটির মেডিকেল ট্যুরিজমকে অনন্য মাত্রায় নিয়ে যাচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত সবসময় পর্যটকদের কাছে অন্যতম একটি আকর্ষণীয় গন্তব্য। বিগত কিছু বছরে মেডিকেল ট্যুরিজমে শীর্ষে জায়গা করে নিয়েছে ভারত।

করোনার প্রেক্ষাপটে বাংলাদেশিসহ সবার জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। তবে তারা মেডিক্যাল, বিজনেসসহ অন্য সব ক্যাটাগরির ভিসা চালু করেছে।

বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা ভারতের ট্যুরিস্ট ভিসা চালুর দিকেই তাকিয়ে রয়েছেন। সেই প্রতীক্ষার শিগগির অবসান ঘটবে বলেই যেন ইঙ্গিত দিলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

Related Articles

বন্ধু হওয়াটা গুরুত্বপূর্ণ, মোদিকে শি জিনপিং

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বের জনবহুল ও...

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে রুশ বাহিনীর প্রবেশ

ইউক্রেন জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলের ‍গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল নিপ্রোপেত্রোভস্কে রুশ সামরিক বাহিনী প্রবেশ করেছে।...

এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট...

কী ঘটেছে ট্রাম্প-পুতিন বৈঠকে

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন লাল গালিচায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে...