ইসলামী শিক্ষা বিস্তারে কওমিয়া মাদ্রাসার বিকল্প নেই-বেফাক মহাসচিব

Share

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, কুরআন-সুন্নাহ্ অনুযায়ী ইসলামী শিক্ষা বিস্তারে কওমিয়া মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই।

গতকাল দুপুরে পটুয়াখালীর আংগারিয়া ইউনিয়নের বাহেরচর রাবেয়া জাহানারা ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বেফাক মহাসচিব এ কথা বলেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমীন হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে ঢাকা সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসলাম সেন্টু, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা মো: তালহা, মাওলানা ফয়সাল আহম্মেদ, মাওলানা মো: জুবায়ের, মাও: মো. খলিলুর রহমান প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে পটুয়াখালী জেলা বেফাক সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে নব-প্রতিষ্ঠিত রাবেয়া-জাহানা ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্বোধন করা হয়।

Related Articles

বগুড়ায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ডিবির ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন...

জ্বলছে সুন্দরবন পানি সংকটে নেভানোর কাজ ব্যাহত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার তেইশের ছিলা নামক স্থানে...

পিরোজপুরে হামলা ও ছিনতাইয়ের মামলায় নাগরিক কমিটির প্রতিনিধিসহ গ্রেপ্তার ২

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাংচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় জাতীয় নাগরিক...

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আজ...