আমি চাই, কেউ ক্ষমতায় এসে একটু রয়ে সয়ে চুরি করুক: শবনম ফারিয়া

Share

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বলেছেন, বাংলাদেশে ক্ষমতায় যে-ই আসুক না কেন, তারা চুরি করবে। তবে তিনি চান, এমন কেউ ক্ষমতায় আসুক যারা ‘রয়ে সয়ে চুরি করবে’।

সম্প্রতি একটি গণমাধ্যমের শোতে অংশ নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

শবনম ফারিয়া বলেন, ‘আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে। আমি চাই, কেউ ক্ষমতায় এসে একটু রয়ে সয়ে চুরি করুক। চুরি করবে না-এটা আমাদের দেশে সম্ভব নয়।’

এ সময় মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, ‘আগের চেয়ে এখন মতপ্রকাশের স্বাধীনতা অনেক বেশি। তবে সবাই সেই স্বাধীনতা পাচ্ছে না। যদি মতপ্রকাশের স্বাধীনতা থাকে, তাহলে যারা ক্ষমতায় নেই, তাদেরও কথা বলার সুযোগ দিতে হবে। সবাই কথা বলবে, কিন্তু তারা পারবে না-এটা তো ন্যায়সংগত নয়।’

এ ছাড়া দেশে মব কালচার বেড়ে যাওয়ার প্রসঙ্গও তোলেন ফারিয়া। তিনি বলেন, ‘সরকারের অনেক কাজ আমি অ্যাপ্রিশিয়েট করি, আবার অনেক বিষয় করি না। তবে এই যে মব কালচার তৈরি হয়েছে, সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকারের ক্ষমতা নেই বলেই মনে হয়। যেমন-৩২ নম্বর বাড়ি ভাঙার সময় সরকার কোনো বাধাই দেয়নি। হয়তো দিয়েছে, তবে সেটা আমাদের চোখে আসেনি।’

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...