অনলাইনে আল আকসা সপ্তাহ পালনের উদ্যোগ

Share

ফিলিস্তিন ইস্যুর ন্যায্য নিষ্পত্তির দাবীতে আল আকসা মসজিদের প্রতি সংহতি প্রকাশ করে আল আকসা সপ্তাহ পালন শুরু করতে যাচ্ছে ব্রিটেন ভিত্তিক সংগঠন ফ্রেন্ডস অব আল আকসা। আরবি মাস রজবের শেষ সপ্তাহ অনুসারে আগামী ৬-১২ মার্চ আল আকসা সপ্তাহ পালনের কথা জানিয়েছে সংগঠনটি।

বিশ্বের যেকোনো প্রান্তে থাকা আল আকসা মসজিদের প্রতি সহানুভূতিশীল সবাইকে অনলাইনে সংহতি জানিয়ে প্রোগ্রামে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।

মুসলিমদের তৃতীয় সম্মানিত ভূমি আল আকসা আন্তর্জাতিক সংহতি প্রোগ্রাম আয়োজনে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন ওয়ার্কশপ ও আলোচনা সভা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আল আকসা মসজিদ রক্ষায় সবার মধ্যে সচেতনতা তৈরি ও বৃহত্তর জনমত গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ফ্রেন্ডস অব আল আকসার প্রধান ড. ইসমাইল প্যাটেল বলেন, আল আকসা আন্তর্জাতিক সপ্তাহ আয়োজনের মূল উদ্দেশ্য হলো, আল আকসা বিষয়ক যেকোনো কার্যক্রমে বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ এতে অংশগ্রহণের সুযোগ পাবে এবং এর সমর্থন ও প্রচারে অংশ নিতে পারবে।

আল আকসার সংহতি জানাতে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ লাভ আকসা শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ফ্রেন্ডস অব আল আকসার প্রধান ড. ইসমাইল প্যাটেল। এছাড়াও বিশ্বের সব মসজিদে আগামী শুক্রবার (১২ মার্চ) আল আকসা মসজিদের পক্ষে প্রচারণা চালাতে ইসরা ও মিরাজ বিষয় আলোচনার আহ্বান করেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

Related Articles

বন্ধু হওয়াটা গুরুত্বপূর্ণ, মোদিকে শি জিনপিং

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বের জনবহুল ও...

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলে রুশ বাহিনীর প্রবেশ

ইউক্রেন জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলের ‍গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল নিপ্রোপেত্রোভস্কে রুশ সামরিক বাহিনী প্রবেশ করেছে।...

এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট...

কী ঘটেছে ট্রাম্প-পুতিন বৈঠকে

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন লাল গালিচায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে...