হিজলায় ৭৪টি চোরাই গরু-মহিষ উদ্ধার, আটক ১

Share

বরিশালের হিজলায় উপজেলা থেকে চুরি যাওয়া ৭৪টি গরু-মহিষ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ বিভিন্ন স্থান থেকে পশু গুলোকে উদ্ধর করে। এর মধ্যে ৩৪টি গরু ও ৪০টি মহিষ রয়েছে। পাশাপাশি আটক করা হয়েছ গরু চোরচক্রের সরদার শাহজাহান রাঢ়ীকে। শাহজাহান রাঢ়ী হিজলা থানার মাঠিয়াল গ্রামের মৃত কাজল রাঢ়ীর ছেলে।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে জেলা পুলিশ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানানো হয়, শাহজাহান রাঢ়ী তার সংঘবদ্ধ চোরচক্রের সদস্যদের মাধ্যমে বরিশাল, ভোলা, শরিয়তপুর, চাঁদপুর, লহ্মীপুর ও নোয়াখালী থেকে গবাদি পশু চুরি করে এনে হিজলা থানার ধুলখোলা ইউনিয়নে মাঠিয়াল গ্রামে রাখবেন। পরবর্তীতে সেখান থেকে পর্যায়ক্রমে গবাদিপশুগুলো বিক্রি করা হবে। পরে এ খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত চোর সরদার শাহজাহান রাঘীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

Related Articles

নৌযানের পাঁচটি কক্ষে পড়ে ছিল পাঁচ রক্তাক্ত লাশ

মেঘনা নদীতে পণ্যবাহী একটি নৌযান থেকে পাঁচজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।...

বাংলাভিশন ডিজিটাল এর নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

বাংলাভিশন ডিজিটাল এর নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিলের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

পরকীয়া করতে গিয়ে স্বামীর লাঠির আঘাতে প্রাণ গেল স্ত্রীর

বরগুনার আমতলীতে পরকীয়ার অভিযোগে স্বামীর লাঠির আঘাতে তিন্নি আক্তার (২০) নামে এক...

করোনার টিকা নিতে গেলেন ‘মৃত’ নারী!

করোনাভাইরাসের টিকা নিতে গেলেন ‘মৃত’ নারী! পটুয়াখালীর দশমিনা হাসপাতালে রোববার ঘটল এমন...