শর্টসার্কিটের আগুনে পুড়ল ১০ কক্ষ

Share

গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার বেরাইদেরচালা গ্রামের একটি বসতবাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ওই বসতবাড়ির ১০টি কক্ষসহ আসবাবপত্র পুড়ে যায়।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, মিজানুর রহমানের ভাড়া বাসার একটি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে সেটি ছড়িয়ে পড়ে অন্যান্য কক্ষে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিয়ারাজ যুগান্তরকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Related Articles

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটে প্রকাশ্যে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে...

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে কর্মরত বগুড়াবাসীদের নিয়ে গঠিত বগুড়া...

ঢাবির সাবেক শিক্ষার্থী সংবাদ পাঠিকা সাফিনার মৃত্যু

সাবেক সংবাদ উপস্থাপক সাফিনা আহমেদ তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে রাজধানীর...

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনে চলছে অবস্থান কর্মসূচি

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অবস্থান...