মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গৃহবধূ

Share

টাঙ্গাইলের মির্জাপুরে বাবাকে হাসপাতালে দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চাহেলা বেগম (৫৩) নামে এক গৃহবধূ মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মোটরসাইকেল চালক রবি মিয়া (২০), আশিক মিয়া (২৮) ও সিএনজি চালক আহত হয়েছেন। তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি উপজেলার মহেড়া গ্রামের হিলড়া গ্রামে।

সোমবার (৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইলের মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাহেলা বেগম উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামের হযরত আলীর স্ত্রী।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে চাহেলা বেগম কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন তার বাবাকে দেখে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের চড়পাড়া নামক স্থানে মির্জাপুরগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ও সিএনজিতে থাকা চাহেলা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থা চাহেলা বেগমের মৃত্যু হয়।

গোড়াই হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

Related Articles

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটে প্রকাশ্যে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে...

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে কর্মরত বগুড়াবাসীদের নিয়ে গঠিত বগুড়া...

ঢাবির সাবেক শিক্ষার্থী সংবাদ পাঠিকা সাফিনার মৃত্যু

সাবেক সংবাদ উপস্থাপক সাফিনা আহমেদ তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে রাজধানীর...

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনে চলছে অবস্থান কর্মসূচি

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অবস্থান...