মতলব পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির মেয়র প্রার্থী বাদল

Share

ক্ষমতাসীন দল আর পুলিশ ভোটের মাঠে থাকার সুযোগ দিচ্ছে না। এমন অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চাঁদপুরে মতলব পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এনামুল হক বাদল। ভোট গ্রহণের মাত্র ৬ দিন আগে নির্বাচন থেকে সরে আসছেন তিনি। এ নিয়ে আজ সোমবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

এ সময় বিএনপির মেয়র প্রার্থী এনামুল হক বাদল বলেন, ক্ষমতাসীন দল আর পুলিশের বাধার কারণে প্রচারণা চালাতে পারছেন না তিনি। প্রচারণা চালাতে গেলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এমনকি পুলিশ পর্যন্ত বাধা এবং মারধর করছে। এই বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাননি তিনি। ফলে কর্মী সমর্থকদের হয়রানি থেকে রক্ষায় নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী এনামুল হক বাদল।

সংবাদ সম্মেলন এসময় স্থানীয় সাংবাদিক ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর পৌরসভা বিএনপির সভাপতি সোহেল আহমেদ সরকার, সহসভাপতি ডা. সোয়েব আহমেদ, সাবেক মতলব ডিগ্রি কলেজের ভিপি জাকির হোসেনসহ মতলবের বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি মতলব পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নৌকা প্রতীকের আওলাদ হোসেন লিটন, জাতীয় পার্টির ডিএম আলাউদ্দিন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা সফিকুল ইসলাম। এছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৪৮ হাজার।

Related Articles

চট্টগ্রামে এবার ব্যাটারি রিকশা উল্টে খালে, রক্ষা পেলেন চালক-যাত্রী

চট্টগ্রামে পাঁচদিনের ব্যবধানে যাত্রীসহ খালে উল্টে পড়েছে ব্যাটারিচালিত একটি রিকশা। বুধবার নগরের...

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

কক্সবাজারের উখিয়ায় আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা...

এসপি অফিসে পলাতক সাবেক এমপি বাহারের পরিবহনখাতের নিয়ন্ত্রণক তাজুলের প্রকাশ্য উপস্থিতি: এসপির ভূমিকা নিয়ে প্রশ্ন

কুমিল্লা জেলা বাস মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম (তাজু), যিনি দীর্ঘদিন ধরে...

কাদের মির্জার তিন সহযোগী গ্রেফতার

নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার তিন সহযোগীকে গ্রেফতার করেছে...