চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের পরাজয়ে বদলে যাবে বাংলাদেশের ভাগ্য!

Share

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে বাংলাদেশ দল ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরলেও, এখনো ইংল্যান্ডের এক পরাজয়ে বদলে যেতে পারে তাদের আর্থিক প্রাপ্তি! আজকের ম্যাচে যদি ইংল্যান্ড হেরে যায়, তাহলে নাজমুল হোসেন শান্তর দল পাবে বিশাল অঙ্কের বোনাস।

শনিবার (০১ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে ইংল্যান্ড। যদিও বাংলাদেশের যাত্রা শেষ, তবুও এই ম্যাচের ফলের সঙ্গে জড়িয়ে আছে তাদের প্রাইজমানির অঙ্ক!

যদি ইংল্যান্ড হেরে যায় তাহলে বাংলাদেশ উঠবে ষষ্ঠ স্থানে, আর এতে টাইগাররা পাবে প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা। তবে ইংল্যান্ড যদি জিতে বা ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে বাংলাদেশ নেমে যাবে সপ্তম স্থানে, ফলে অর্থ পুরস্কার কমে দাঁড়াবে ৩ কোটি ১০ লাখ টাকায়।

অর্থাৎ, আজকের ম্যাচের ওপর নির্ভর করছে শান্তদের প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা বেশি পাওয়ার সুযোগ!

বাংলাদেশের সম্ভাব্য প্রাপ্তি

– ষষ্ঠ স্থানে থাকলে:

– প্রাইজমানি: ৩.৫ লাখ ডলার

(৪ কোটি ২২ লাখ টাকা)

– অংশগ্রহণ ফি: ১.২৫ লাখ ডলার (১ কোটি ৫১ লাখ টাকা)

– মোট: ৫.৭৪ কোটি টাকা

– সপ্তম স্থানে থাকলে:

– প্রাইজমানি: ১.৪ লাখ ডলার (১ কোটি ৬৯ লাখ টাকা)

– অংশগ্রহণ ফি: ১.২৫ লাখ ডলার (১ কোটি ৫১ লাখ টাকা)

– মোট: ৩.১০ কোটি টাকা

এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভাগ্যের সহায়তা পাবে? শান্তদের জন্য প্রোটিয়াদের আজকের ম্যাচ তাই হয়ে উঠেছে বিশেষ গুরুত্বপূর্ণ!

Related Articles

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের...

ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক...

তীব্র গরম বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে: গবেষণা

গরম বা হিটওয়েভ শুধু অস্বস্তিই সৃষ্টি করছে না, এটি নীরবে মানুষের বার্ধক্য...

গানই আমার মূল জায়গা, ভালো লাগা থেকে অভিনয় করেছি: তাহসান

তাহসান খান। গায়ক, অভিনেতা ও উপস্থাপক। বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে...