একের পর এক উইকেট হারিয়ে চাপে খুলনা

Share

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শুক্রবার ফাইনাল ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাট করছে জেমকন খুলনা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খুলনার সংগ্রহ ৭.৪ ওভারে ৩ উইকেটে ৫৩ রান।

ইনিংসের প্রথম বলেই ফিরেছেন জহুরুল ইসলাম। নাহিদুলের বল উড়িয়ে মারতে গিয়ে মোসাদ্দেকের হাতে ক্যাচ হয়েছেন তিনি। তৃতীয় ওভারে ইমরুলও নাহিদুলের শিকার হয়েছেন। লং অফে সৌম্য সরকারের হাতে ক্যাচ হয়েছেন তিনি। ৮ বলে ৮ রান করেছেন ইমরুল।

জাকির হাসান দারুণ খেলছিলেন। দলীয় ৪৩ রানে মোসাদ্দেকের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ হয়েছেন তিনি। ২০ বলে ২৫ রান করেছেন তিনি।

এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি চট্টগ্রাম। তবে, খুলনার একাদশে একটি পরিবর্তন এসেছে। পারিবারিক কারণে এই ম্যাচে নেই খুলনার হয়ে খেলা সাকিব আল হাসান। একাদশে তার পরিবর্তে জায়গা পেয়েছেন পেসার শহীদুল ইসলাম।

টুর্নামেন্টে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল খুলনা। আর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে চট্টগ্রাম। এই টুর্নামেন্টে খুলনা ও চট্টগ্রামের মধ্যে এখন পর্যন্ত তিনবার দেখা হয়েছে। এর মধ্যে খুলনা জয় পায় এক ম্যাচে। চট্টগ্রাম জয় পায় দুই ম্যাচে।

Related Articles

বোলারদের প্রশংসায় লিটন, পরিশ্রমের ফল পেলেন তাসকিন

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে মাত্র ৮ উইকেটে হারিয়ে...

ভয় কাটিয়ে জোড়া গোলে মায়ামিকে ফাইনালে নিলেন মেসি

ইনজুরির কারণে গত দুই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। ইন্টার মায়ামির শেষ...

ভারতের ‘বড় মিয়া’ সিরাজ

শেষ কবে এমন টেস্ট দেখা গেছে? ধারাভাষ্যকার হার্শা ভোগলের ভাষায়, এ তো...

এএফসিতে খেলবেন মোরসালিন ও আল আমিন

সেপ্টেম্বরে বাংলাদেশ ফুটবলে দুটি প্রতিযোগিতা আছে। ৩-৯ সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান...